ড. মুহাম্মদ কাজেম কাহদূয়ী
মেহেরদাদ আভেস্তা অত্যন্ত শক্তিমান কবি ও দক্ষ গবেষক ছিলেন। কাব্য বিশ্লেষণ ও সমালোচনায় তাঁর দৃষ্টি ছিল অত্যন্ত প্রখর। সূক্ষ্ম অনুভূতিসম্পন্ন কাসিদা রচনায় তিনি খোরাসানী কাব্যরীতির অনুসারী ছিলেন। রুদাকী সামারকান্দী, নাসের খসরু, উনসূরী, মসউত সাআদ সালামান, খাকানী, মনুচেহের দামগানী, মালেকুশ শোয়ারা বাহার প্রমুখের কবিতার তিনি প্রশংসা করেছেন।
ای یگانه هنر ای ناصر بن خسرو
که نیامد به سخن هیچ کست ثانی
من و این طبع گهربار، تو را مانم
تو و آن درد روانکاه مرا مانی
‘ওহে শিল্পকলার একক কীর্তি নাসের বিন খসরু!
কথার শিল্পে আসে নি তোমার বিকল্প কেউ
আমি এবং রত্নসম এই শিল্পরুচি তোমার মতোই
তুমি এবং হৃদয়বিদায়ী সেই ব্যথা আমার মতোই।’
আভেস্তা খোরাসানী কাব্যরীতিতে কাসিদা লেখার পাশাপাশি দার্শনিক বিষয় চর্চা ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তাধারা ব্যাখ্যার প্রয়াস পান। কোথাও কোথাও অত্যাচারিত দুঃখী মানুষের ব্যথা-বেদনা ব্যক্ত করেন। একই সাথে অতি সূক্ষ্ম ও সুন্দর কবিতারও স্বাক্ষর রাখেন।



