খাজা শামস উদ্দীন মুহাম্মদ হাফিজ শিরাজি - ফারসি গজলের অবিসংবাদিত সুলতান। পারস্যের শিরাজ নগরীতে জন্মগ্রহণকারী এই মহাকবির দিওয়ান বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে স্বীকৃত।

হাফিজের গজলসমূহের প্রধান বৈশিষ্ট্য হলো এর দ্বিমুখী দ্যোতনা - বাহ্যিক দৃষ্টিতে যা প্রেম ও সুরা মনে হয়, অন্তরে তা পরম করুণাময় আল্লাহর প্রতি চরম সমর্পণ ও প্রেমের অমিয় সুধা। উপমহাদেশের কবি ও মনীষীদের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখ হাফিজের গজলে গভীরভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন।

شکرشکن شوند همه طوطیان هند
زین قند پارسی که به بنگاله می‌رود

‘ভারতের সমস্ত তোতাপাখি মিষ্টভাষী ও পুলকিত হয়ে ওঠে,
যখন এই পারস্যের চিনি (ফারসি ভাষা ও প্রেম) বাংলার পানে প্রবাহিত হয়।’

হাফিজের এই ঐতিহাসিক শ্লোকটিই বর্তমান উৎসব ‘ক্বান্দে ফারসি’ এর নামকরণের মূল ভিত্তি ও প্রেরণা।