খবরের তালিকায় ফিরে যান
২০/৯/২০২৬

‘ক্বান্দে ফারসি উৎসব’ এর নীতিমালা পরিষদের প্রথম সভা

‘ক্বান্দে ফারসি উৎসব’ এর নীতিমালা পরিষদের প্রথম সভা

‘ক্বান্দে ফারসি উৎসব’ এর নীতিমালা পরিষদের প্রথম সভা গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় উৎসবের লক্ষ্য, উদ্দেশ্য, ১৪টি ক্যাটাগরির বিস্তৃতি এবং দেশব্যাপী প্রচার ও অংশগ্রহণ প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গৃহীত হয়। নীতিমালা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফারসি অনুরাগী শিক্ষক, শিক্ষার্থী, কবি, লেখক ও শিল্পীদের এই মহা উৎসবে অংশগ্রহণের জন্য সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।